ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১১:৫০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির  জানাজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকের পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ওসমান হাদিস জানাজা থেকে শুরু করেন দাফন শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ অলরেডি কাজ শুরু করেছে। এছাড়া হাদির মরদেহ যে হাসপাতালের রাখা হয়েছে সেখানে এবং জানাজার স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাফন প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কাজ করছে। জানাজা উপলক্ষ্যে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।
নিরাপত্তা নিয়ে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার( ডিসি)  মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ অলরেডি কাজ শুরু করেছে ও থাকবে চেকপোস্ট।
এদিকে বিজিবি জানায়, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

 

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল