ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ৪:৪৭

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ডাকাতি, চাঁদাবাজি ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সরদের আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানা (ওসি) সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান। সংবাদ সম্মেলনে (ওসি) সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করে মোবাইল ফোনে অর্থ দাবি করে আসছেন। তার অপপ্রচারে শিকার হওয়া সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে (ওসি )আর বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। গ্রেফতারকৃত আসামি নাজমুল হাসান টিপুর সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও (ওসি) জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল