ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অঘোষিত ফাইনালে কাল নামবে বসুন্ধরা-মোহনবাগান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৫৩

এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের সেমিফাইনালে উঠতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসকে। তাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য একপ্রকার অঘোষিত ফাইনাল। ভারতীয় সুপার লিগের রানারআপ দল মোহন বাগানের বিপক্ষে এই ঘোষিত ফাইনাল ম্যাচে আগামীকাল মাঠে নামবে অস্কার ব্রুজেনের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

জয়ের মাধ্যমেই এবারের এএফসি কাপের মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তপু বর্মন বাহিনী প্রতিপক্ষ ছিল স্বাগতিক মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টিং। তবে কিংসদের বিপক্ষে হেলে পানি পায়নি মাজিয়া। সেদিন ২-০ গোল ব্যবধানে জিতে নেয় বসুন্ধরা কিংস।

দ্বিতীয় ম্যাচে ব্রুজেনের শিষ্যদের দেয় এক কঠিন পরীক্ষা। ভারতীয় শক্তিশালী ক্লাব বেঙ্গালুরুর জন্য ছিল সেটি বাঁচা-মরার লড়াই। কিন্তু হারতে ভুলে যাওয়া তপু-তারিক গাজীদের বিপক্ষে জিততে পারেননি সুনীল ছেত্রীরা। ফলে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে।

অন্যদিকে চলতি এই টুর্নামেন্টে এখনো হারের স্বাদ পায়নি মোহন বাগান। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বদেশীয় ক্লাব বেঙ্গালুরুর বিপক্ষে জিতেছে ২-০ গোল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপের মাজিয়া। এদিন প্রথমার্ধে গোল খেয়ে বসেছিল মোহন বাগান। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষে জালে দুটি গোল দিয়ে ম্যাচটি জিতে নেয় ২-১ ব্যবধানে।

ফলে এখন পর্যন্ত পয়েন্ট ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতীয় ক্লাবটি। অন্যদিকে সমান ম্যাচে একটি জয় এবং একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ঠিক মোহন বাগানের নিচে।

বসুন্ধরা কিংস এবং মোহন বাগান এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে মাঠে নামেনি। মঙ্গলবার এএফসি কাপের মাধ্যমে প্রথমবারের মতো দুদল মুখোমুখি হবে।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি