হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবি-ভিডিও ডাউনলোডের উপায়
হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস পোস্ট করা যায়। ইউজাররা যে লেখা, ছবি কিংবা ভিডিও স্ট্যাটাসে আপলোড করে থাকেন, তা দেখতে পান তার হোয়াটসঅ্যাপের লিস্টে থাকা বন্ধুমহল। কিন্তু তার আয়ু হয় মোটে ২৪ ঘণ্টা। তারপর নিজে থেকেই তা উধাও হয়ে যায়। কিন্তু নিজের পছন্দসই স্টেটাস যদি ডাউনলোড করে রাখা যেত, কেমন হত বলুন তো? পরবর্তীকালে ফের ইচ্ছে হলে সেই স্ট্যাটাস দেখে নিতে পারতেন। তবে হোয়াটসঅ্যাপ তো এমন পরিষেবা এখনও দেয় না। কিন্তু ওই যে কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই আপনিও ডাউনলোড করে রাখতে পারেন স্ট্যাটাসে পোস্ট করা ভিডিও বা ছবি।
ফাইল ম্যানেজার: হোয়াটসঅ্যাপ খুলে প্রথম দেখে নিন কোন স্ট্যাটাসটা ডাউনলোড করতে চান। এবার একটি ফাইল ম্যানেজার অ্যাপ ওপেন করুন। না থাকলে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন ফাইলস বাই গুগল। এবার সেখানকার সেটিংসের পেজ থেকে শো হিডেন ফাইলস অপশনটি অন করে নিন। এরপর মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি খুলুন। সেখানে মিডিয়ার পরই থাকবে স্টেটাস ফোল্ডার। সেখানেই পেয়ে যাবেন ২৪ ঘণ্টায় স্টেটাসে দেখা যাবতীয় ছবি, ভিডিও, গান ইত্যাদি। যে ফাইলটি চাইছেন, সেটি এবার কপি করে অন্যত্র পেস্ট করে রাখুন।
স্ট্যাটাস সেভার অ্যাপ: স্টেটাস সেভ বা ডাউনলোড করা যায়, প্লে-স্টোরে এমন বেশ কিছু অ্যাপ পেয়ে যাবেন। এর মাধ্যমে অনায়াসেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের আয়ু বাড়াতে পারবেন। কিন্তু এই ধরনের অ্যাপগুলোতে প্রচুর বিজ্ঞাপন থাকে, যাতে বিরক্ত হতে পারেন।
স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড: সবচেয়ে সহজ পদ্ধতি। স্ট্যাটাসে লেখা বা ছবি থাকলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর ভিডিও কিংবা গান সেভ রাখার জন্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করুন। প্লে-স্টোরে একাধিক স্ক্রিন রেকর্ড অ্য়াপ পেয়ে যাবেন।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা