ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:৫৫

ছাত্র সমাজের ১ দফা দাবী এবং সাধারন মানুষের বিক্ষোভ এর মুখে গত ৫ আগস্ট তারিখে শেখ হাসিনার পদত্যাগ এর পর থেকেই দেশের আইনশৃঙ্খলা অবস্থার অবনতির পাশাপাশি রাস্তায় দেখা দেয় ট্রাফিক সমস্যা। এতে করে রাস্তায় বের হওয়া সাধারন মানুষ চরম ভোগান্তির কবলে পড়ে। দেশের মানুষের এই ভোগান্তি কমানোর জন্য এলাকা ভিত্তিক শিক্ষার্থী সমাজ স্বেচ্ছায় রাস্তায় নেমে আসে ট্রাফিক নিয়ন্ত্রণ এর কাজে।

এদের কোন আনুষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রন করছে। এতে করে সাধারণ মানুষ রাস্তায় যানজটের ভোগান্তির হাত থেকে রক্ষা পাচ্ছে। স্বেচ্ছাসেবক এই শিক্ষার্থী সমাজ চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে রাস্তায় যানজটের নিরসন করা যায়। স্বেচ্ছাসেবক দলের এক সদস্যের সাথে কথা বলে জানা যায় যে তারা খুব ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই কাজ করে যাচ্ছে। তারা তাদের নৈতিকতাবোধ থেকেই এই কাজে এগিয়ে আসছে।

৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের একটি টিম পুরান ঢাকার বকশিবাজার সিগনাল এ এই শিক্ষার্থী সমাজের মাঝে দুপুরের  খাবার ও পানি বিতরন করেছেন। এখানে উপস্থিত ছিলেন ডা: মাহমুদুল হাসান খান সুমন, ডা: মাহফুজুল হক চৌধুরী, ডা: সাখাওয়াত হোসেন বিপ্লব,  ডা: বিপুল, ডা: আসফি, ডা: মেশকাত সহ অন্যান্য ডাক্তারবৃন্দ। ডাক্তারবৃন্দ শিক্ষার্থীদের পাশে থাকার অংগীকার সহ শিক্ষার্থীদের যাবতীয় চিকিৎসা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল