চট্টগ্রাম চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন
সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) বেলা ১২ টায় পাহাড়তলীস্থ হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। মানববন্ধনে বলা হয়, ৩৫/৪০ জনে হামলাকারী হাসপাতাল ক্যাম্পাসে অধ্যাপক ডা. রবিউল হোসেনের বাসায় প্রবেশ করে হুইল চেয়ার থেকে টেনে তুলে ও শারীরিকভাবে হেনস্থা করে। তারা উনার স্ত্রীর বেড রুমে প্রবেশ করে তাঁর অসুস্থ’ স্ত্রীর গায়ে হাত তোলার পাশাপাশি ২টি মোবাইল সেট, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি বিএনএসবি)’র কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা করে তার স্ত্রী ও তার বাসায় মেহমানদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং ছোট শিশুদের গায়েও হাত তোলে। এ সময় তারা রিয়াজ হোসেনকে হত্যার চেষ্টাকালে সে আত্মরক্ষার্থে একটি কক্ষে আত্মগোপন করে। পরবর্তীতে হামলাকারীরা এ পরিবারের ৪টি মোবাইল সেট, ল্যাপটপ, তার স্ত্রীর স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের শতশত কর্মজীবিদের আয়োজিত এই মানববন্ধন থেকে হামলার তীব্র নিন্দার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এর আগে গত ৭ আগষ্ট বুধবার রাত আটটায় এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হোসেন, বিএনএসবি এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনেসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হামলার বিবরণ ও হামলাকারীদের ক্যামরার ফুটেজ প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ
Link Copied