ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৮-১২-২০২৫ বিকাল ৭:২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরমটি তাঁর পক্ষে দলের নেতাকর্মীরা সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় মহম্মদপুর উপজেলা থেকে বিএনপির একাধিক শীর্ষ ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, মিজানুর রহমান কাবুল, মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইউনুস সরদদার সহ  বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় উপস্থিত নেতারা বলেন, কাজী সালিমুল হক কামাল দীর্ঘদিন ধরে মাগুরা-২ আসনের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে তাঁর ভূমিকা প্রশংসনীয়। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী নির্বাচনে মাগুরা-২ আসনে শক্ত অবস্থান তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত