বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নতুন কোচ নিয়োগ পাকিস্তানের
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আরও নতুন কোচ নিয়োগ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টিম নিলসেনকে দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ করেছে সংস্থাটি। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিলসেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি ও পারফরম্যান্সে উন্নতি করার জন্য নিলসনকে নিয়োগ করে পিসিবি।
আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে কাজ করবেন জেসন গিলেস্পি। তার সঙ্গেই কাজ করবেন নতুন এই কোচ। র্ব্তমানে এই দুই কোচই পাকিস্তানের শাহিনস দলকে দেখােশোনা ও পর্যবেক্ষণ করছেন।
গিলেস্পির সঙ্গে বেশ ভালোভাবেই পাকিস্তানে কাজ করতে পারবেন নিলসেন। কারণ, গিলেস্পি হলেন অস্ট্রেলিয়ার সাবেক বোলার আর দলটির হোডকোচ ছিলেন নিলসেন। এছাড়া দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেটে একসঙ্গে কাজ করেছেন তারা।
আগামী ১১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। শান মাসুদের নেতৃত্বে এরইমধ্যে ১৭ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। করাচিতে ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে।
জাতীয় দলের খেলা শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১০ আগস্ট হবে শুরু হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি ১৭ আগস্ট শুরু হবে। এই সিরিজে পাকিস্তানের অধিনায়ক সৌদ শাকিল।
T.A.S / T.A.S
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি