এএফসি নারী এশিয়ান কাপ
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
এএফসি নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপান মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার মেয়েরা।
পার্থে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ম্যাচ হারলেও আক্রমণের ধার বেশি ছিল চীনের। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে অস্ট্রেলিয়ার মেয়েরা। আর ৪৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল নেয় চীন। আর প্রতিপক্ষে গোলবার লক্ষ্য করে মোট ১৬টি শট নিয়েছে চীন। অস্ট্রেলিয়া নিয়েছে ১১টি।
ফাইনালে উঠার লড়াইয়ে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুদল। আর মোট তিন গোলের মধ্যে প্রথমার্ধেই এসেছে দুটি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে অস্ট্রেলিয়া এগিয়ে নেন কাইটলিন ফোর্ড। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আয়োজকরা। নয় মিনিট পর চীনের হয়ে সমতাসূচক গোলটি করেন ঝাং লিনয়ান। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোল ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে দ্বিতীয়বার লিড নেয় অস্ট্রেলিয়া। এই গোলটি করেন স্যাম খের। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া নারী দল।
দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া ও জাপান। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে দক্ষিণ কোরিয়া। এদিকে ফিলিপাইনকে হারিয়ে সেরা চারে উঠেছে জাপান। এই ম্যাচে ৭-০ গোল ব্যবধানে জিতেছে জাপানিজরা।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি