ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ২:৩০

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুতেই দুই দলে লাগল চোটের ধাক্কা। নিউজিল্যান্ডের ইশ সোধির পর দক্ষিণ আফ্রিকার ব্যাটার জর্ডান হারমানও সিরিজ থেকে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকা তাদের এক্স-এ নিশ্চিত করেছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হারমান। আজ (মঙ্গলবার) সেডন পার্কে দুই দলের দ্বিতীয় ম্যাচের আগে তার সিরিজ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে প্রোটিয়া ক্রিকেট। এক্স-এ দেওয়া বিবৃতি অনুযায়ী, গত রোববার প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হারমান। মাঠ থেকে চলে যান তিনি, পরে আর ব্যাটিং করতে নামেননি। তাৎক্ষণিক স্ক্যানে উরুর পেছনের পেশী ছিঁড়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তার বিকল্প কারো নাম এখনও ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এর আগে নিউজিল্যান্ডের লেগস্পিনার সোধিও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বুড়ো আঙুল ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজ শুরুর আগের দিন বে ওভালে নেট সেশনের সময় আঙুলে আঘাত পান তিনি। অন্তত চার সপ্তাহ তাকে পুনর্বাসনে থাকতে হবে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। তারপর মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র