বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসের মতো বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা ইভেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। এর আগে প্রস্তুতি হিসেবে তারা কয়টি ম্যাচ খেলবে তা প্রায় নিশ্চিত। যেখানে নেই কোনো ইউরোপীয় প্রতিপক্ষের নাম। কেবল তাই নয়, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির কোনো ইউরোপীয় দেশেরই মুখোমুখি হয়নি। সর্বশেষ সুযোগটাও হাতছাড়া হলো ফিনালিসিমা বাতিল হওয়ায়।
আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত গত বিশ্বকাপের আয়োজক দেশে কাতার ফুটবল ফেস্টিভাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমাও ছিল সেই ফেস্টিভালের অংশ। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকাজয়ী দুটি দলের সেই ম্যাচ নিয়ে ফুটবলভক্তদের বেশ আগ্রহ ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অনিশ্চয়তায় পড়া ম্যাচটি বাতিল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায়। ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু, লিসবন কিংবা মিলানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত মতের মিল হয়নি।
ফিনালিসিমা বাতিল হওয়ায় ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাইয়ের বড় সুযোগ হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে অন্তত একটি ইউরোপ-পরীক্ষায় তাদের বসারও সুযোগ ছিল। ইতিহাসে প্রথমবার গত বিশ্বকাপের পর কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই আরেক আসর খেলতে নামবে স্কালোনির দল। কাতার বিশ্বকাপের আগে ২০১৯ সালে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ২-২ ড্র নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ ফিনালিসিমায় ইতালির সঙ্গে জেতে ৩-০ গোলে। এ ছাড়া আরেক ইউরোপীয় দেশ এস্তোনিয়াকে আর্জেন্টিনা ৫-০ গোলে উড়িয়ে দেয়।
ইউরোপীয় দলের বিপক্ষে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বেশি সংখ্যক মুখোমুখি হওয়ার চক্রটি ছিল স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ বিশ্বকাপের আগে। লুইস মেনোত্তির অধীনে আর্জেন্টিনা ২২ ম্যাচ খেলেছিল। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে দেখা হচ্ছে না মেসিদের। ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা– ১৮ ম্যাচে মাত্র চারটি পরাজয়। এর মাঝে ২০২৪ কোপা আমেরিকায় মেসি-লাউতারোরা শিরোপা উৎসব করেছে। পাশাপাশি ১১টি কম আলোচিত প্রীতি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।
গত জানুয়ারিতে বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছিলেন, ‘বিশ্বকাপ ম্যাচগুলোর ঠিক আগে খেলোয়াড়দের সেরা ফিটনেসে থাকতে হবে। এখনই সবকিছু নির্ধারণ হয়ে যায়নি, তবে মার্চ থেকে সময়টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীর্ষ অবস্থায় পৌঁছাতে তাদের কিছুটা ভাগ্যেরও দরকার হবে।’ বিশ্বকাপে মেসিকে পাওয়া যাবে কি না সেটিও এখনও নিশ্চিত নয়। টুর্নামেন্ট চলাকালে তার বয়স হবে ৩৯ বছর। ষষ্ঠ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে গত বছরের শেষদিকে মেসি বলেছিলেন, ‘আমি দিনের পর দিন হিসাব করে এগোচ্ছি। সত্যি বলতে বাস্তবতা বোঝার চেষ্টা করছি এবং নিজেকে ভালো অনুভব করতে চাই।’
ফিফার মার্চ উইন্ডোর পরই বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো স্কোয়াড চূড়ান্ত করে ফেলবে। তার আগে স্পেন এবং কাতার ম্যাচটি খেলোয়াড়দের শেষবার সুযোগ হতে পারত স্কালোনির সামনে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝে ফিনালিসিমার পাশাপাশি কাতার ম্যাচও বাতিল হয়ে গেছে। ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতির জন্য নতুন প্রতিপক্ষ খুঁজতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) দ্রুততম সময়ের ভেতর আলোচনা শুরু করতে হয় এবং শেষ পর্যন্ত তারা ৩১ মার্চ নিজেদের মাঠে গুয়াতেমালার বিপক্ষে খেলার সূচি ঠিক করেছে। যা হবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে মেসি-আলভারেজদের শেষ ম্যাচ।

অবশ্য গত সাড়ে তিন বছরে ইউরোপীয় দেশের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ না থাকার পেছনে পরিকল্পিত কৌশল কাজ করেছে। বেশি বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে এএফএ তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে দূরবর্তী ও ব্যতিক্রমী ভেন্যুতে ম্যাচ খেলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন তকমা এবং মেসির উপস্থিতিকে কাজে লাগিয়ে আর্জেন্টিনা খেলেছে কুরাসাও, ইন্দোনেশিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, পুয়ের্তো রিকো ও অ্যাঙ্গোলার মতো দলের বিপক্ষে। এ ছাড়া বিশ্বকাপের আগে জুনে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে তাদের।
আগামী ১১ জুন থেকে বিশ্বকাপের পর্দা উঠবে। এর পাঁচদিন পর (১৬ জুন) কানসাস সিটিতে আলজেরিয়া ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এমএসএম / এমএসএম
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন