ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ২:৪৬

ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের এক মঞ্চে হাজির করেছিল বিসিসিআই। ক্রিকেটে দারুণ অবদানের জন্য বর্তমান ও সাবেক খেলোয়াড়দের স্বীকৃতি দিতে আয়োজন করা হয় নামান অ্যাওয়ার্ডস। ক্রিকেটীয় সাফল্য উদযাপনের সময় হাস্যকর এক ভুল তৈরি করেছে বিতর্কের ঝড়।

এদিন আইসিসি ইভেন্টে ট্রফি জয়ী ভারতের পাঁচ দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু গিল যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল, ‘জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।’ রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হলো গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চান বোর্ডকর্তারা। বেমালুম বদলে গেল অধিনায়কের নাম! 

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে লক্ষ্য করে সমালোচনার তির ছুটেছে। ক্ষুব্ধ রোহিতের ভক্তরা। কেউ লিখেছেন, গিলকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সবার ভুল ভেঙে দিয়েছে।  ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বোর্ডের অনুষ্ঠানে গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। রোহিত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তার সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন না বিরাট কোহলিও।

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল