ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৫৯

টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার দুপুর ১২টা ৫মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তিনি বলেন, ঢাকায় নামার পর নিউজিল্যান্ড দল হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবে। এরপর তাদের অনুশীলন শুরু হবে। দেশে সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ড দলে থাকবে ২০ সদস্য। যার মধ্যে ১৩ জন খেলোয়াড় বাকি ৭ জন অফিসিয়াল।

এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পা না রাখলেও চারদিন আগে দেশে এসেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন। এই দুই ক্রিকেটার এসেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিনদিন কোয়ারেন্টিন করেছেন।

নিউজিল্যান্ড এবং বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে আছে কিউইরা। নিউজল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে বর্তমানে ফর্মের তুঙ্গে আছে সাকিব-মোস্তাফিজরা। সম্প্রতি জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজেও জয়ের আশাবাদি টিম-বাংলাদেশ।

 

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি