নাসিরের পর নিষিদ্ধ তার দলের ব্যাটিং কোচ ও দুই মালিক
আবু ধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। এবার দলটির ব্যাটিং কোচ আশার জাইদিরও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
জাইদি ছাড়াও দলটির দুই সহ-মালিক পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। জাইদিকে ৫ বছর ও অন্য দুজনকে ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
তিনজনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত থাকবে। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পর থেকেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।
২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগের ম্যাচে আইসিসির নিয়ম ভেঙেছেন এই তিনজন। বেটিং করার পাশাপাশি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা লুকিয়েছেন তারা।
গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ৷ এই তিনজনসহ টি-টেন লিগে দুর্নীতির জন্য শাস্তি পেলেন মোট ৮ জন। আগের পাঁচজনের মধ্যে অন্যতম বাংলাদেশের অলরাউন্ডার ও পুনে ডেভিলস অধিনায়ক নাসির হোসেন। ২০২৫ সালের ৭ এপ্রিল শেষ হবে তার দুই বছরের নিষেধাজ্ঞা।
T.A.S / T.A.S
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!