সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি- খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চর
সরকারের পদত্যাগে পরিবর্তিত পরিস্থিতিতে খুলনাসহ সারাদেশে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ। সারাদেশে নিহত ছাত্র-জনতা-সাংবাদিকের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি খুলনা প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি স্থাপনা অগ্নিসংযোগ, লুটপাটে উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, পেশাজীবী সাংবাদিকরা সুনিদিষ্ট কোন দলের হতে পারে না। মিডিয়ার অভ্যন্তরিণ পলিসির ওপরই সাংবাদিকদের কাজ করতে হয়। এ ক্ষেত্রে কাউকে হয়রানি কাম্য নয়। সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা, টিভি স্টেশন ও পত্রিকা অফিসে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট, বাসা বাড়ি, প্রতিষ্ঠান ভাঙচুর ও হুমকি প্রদানের নিন্দা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনার আহ্বায়ক এস এম হাবিব, সদস্য সচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে বাপী, সুমন আহমেদ, নেয়ামুল হোসেন কচি, এম এ জলিলসহ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন