লালমোহনে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে কয়েকজন চিহ্নিত কারবারি
ভোলার লালমোহনে গাঁজা, ইয়াবাসহ রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে একটি বড় সিন্ডিকেট। উপজেলা নিয়ন্ত্রণ করছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। এরা লালমোহন পৌর এলাকাসহ বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করছে। মাদক ব্যবসায়ীরা দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতার হলেও আদালত থেকে জামিন নিয়ে এসে ঢাকা থেকে আবারো চালাচ্ছে ইয়াবার ব্যবসা।
লালমোহনের কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের বাদশা মিয়ার ছেলে জামাল বেপারী, আবিদুর রহমান আকিব ও কচুয়াখালী এলাকার ছালাউদ্দিন, ওয়েস্টার্নপাড়ার কুজা সুমনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পুরো লালমোহনে মাদক নিয়ন্ত্রণ করছে। অথচ লালমোহন ও তজুমদ্দিন আসনের এমপি আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন নিজ নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার জন্য।
লালমোহন থানা সূত্রে জানা গেছে, জামাল বেপারীর বিরুদ্ধে ইয়াবা, অপহরণ, জাল নোটসহ ৮টি মামলা রয়েছে। তার স্ত্রীর নাম সালমা। দুজনের যোগসাজসে দীর্ঘদিন তারা এসব অপরাধ করে চলছে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৮৭ পিস ইয়াবাসহ ডাওরী বাজারের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার হয় জামাল বেপারী। ২০১৭ সালের ১৮ মে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় সে। লালমোহন উত্তর বাজার থেকে ২০২০ সালের ১৮ মে ইয়াবাসহ গ্রেফতার হয় আবিদুর রহমান আকিব। কচুয়াখালী গ্রামের ছালাউদ্দিন সহ এই ইয়াবা সিন্ডিকেট পুরো লালমোহনে ইয়াবা সরবরাহ করছে। ওয়েস্টার্নপাড়া কুজা সুমনও দীর্ঘদিন ধরে ওই এলাকায় তার একাধিক সহযোগীসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা পুলিশের হাতে দফায় দফায় গ্রেফতার হলেও আদালত থেকে জামিনে ফিরে এসে আবারো পূর্বের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকা থেকে আত্মগোপনে থাকলেও তাদের মাদক ব্যবসা চলছে রমরমা। ঢাকায় অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে তারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। পৌর এলাকার মধ্যে লালমোহন ওয়েস্টার্নপাড়া, নয়ানীগ্রাম, ৩নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড মাদকের রমরমা ব্যবসা চলছে।
এ বিষয়ে লালমোহন ও তজুমদ্দিন আসনের এমপি আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন জানান, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। মাদক এলাকার যুবসমাজকে নষ্ট করছে। তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান