পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মুশফিক-মুমিনুলরা
গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ 'এ' দলের। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। আজ শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
পাকিস্তান পৌঁছে দুইদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম আনঅফিশিয়াল টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী ২৬ আগস্ট পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।
এই সফর প্রসঙ্গে আজ বিমানবন্দরে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, 'আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।'
'সাধারণত রাজনৈতিক কোন প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।'-যোগ করেন তিনি।
এমএসএম / এমএসএম
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার