ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শান্তি বজায় রাখতে মসজিদে মসজিদে বিএনপির আহবান


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ৩:৫৭
ভোলার লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জুমআ'র নামাজের পূর্বে মসজিদে মসজিদে আহবান জানান বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) নেতারা।
শুক্রবার লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে জুমআ'র নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। 
এসময় ভোলা-৩ আসনের সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে চলমান সময়ে লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান তিনি। 
মুসল্লিদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বাবুল বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়, হানাহানি, মারামারি, লুটপাট আওয়ামী লীগের কাজ। তাই বিএনপির নাম ভাঙিয়ে কেউ হানাহানি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ। একইসাথে লালমোহনে শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
পরে জুমআ'র নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা, আহতদের আরোগ্যলাভ ও দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। 
এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি মো: সাদেক ঝান্টু, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত