ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে আনন্দ সিনেপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাট


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ৪:১৯
 কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রদের তোপের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।  তারপর থেকে সারাদেশে চলছে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের তাণ্ডব। সেই তান্ডবের শিকার নাটোরের একমাত্র বিনোদনকেন্দ্র গুরুদাসপুরের ‘আনন্দ সিনেপ্লেক্স’।
 
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আনন্দ সিনেপ্লেক্স হলটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় দুই ঘন্টা ভাঙচুর করে সিনেপ্লেক্সটির সবকিছু তছনছ করে দেয়। এসময় লুটপাট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন যন্ত্রাংশ ও আসবাবপত্র।
 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানায়- সন্ধ্যার পর থেকেই আনন্দ সিনেপ্লেক্সের চারপাশে কয়েকজনকে ঘুরতে দেখা যায়। ঠিক সন্ধ্যা ৭টার বাজতেই  তারা দেশীয় অস্ত্র নিয়ে গেটের তালা ভেঙে হলের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। প্রায়  দুই ঘণ্টাব্যাপী চলে এই তাণ্ডব। এরপর কম্পিউটার, ল্যাপটপ,  প্রজেক্টর, হলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ এবং কিছু আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় তাদের । এ সময় আনন্দ সিনেপ্লেক্সে কর্মরত কাউকে দেখা যায়নি।
 
স্থানীয় এলাকাবাসী জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের এলাকার একমাত্র সিনেমা হল ছিল এটি। ছবি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসত লোকজন। সিনেমা হলকে কেন্দ্র করে এলাকার আশপাশের দোকানপাটে বেচাকেনা বেশি হতো। এটা এমনভাবে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে যে, এটা দাড় কারানো প্রায়ই কষ্টসাধ্য হবে মালিকের। কেননা বিনোদনকেন্দ্র এই সিনেমা হল চালাতে গিয়ে মালিক প্রায়ই নিঃস্ব হওয়ার পথে।
 
আনন্দ সিনেপ্লেক্সের মালিক মো. আনিসুর রহমান বলেন- আমি রাজনীতি করি না। আমার সঙ্গে কারও দ্বন্দ্ব নেই। কেনো আমার এই আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালানো হলো আমি জানিনা। ভেতরে সকল কিছু ভেঙে তছনছ ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব। 
বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির