ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং উপদেষ্টামণ্ডলীকে নগদের শুভেচ্ছা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৮-২০২৪ বিকাল ৫:৪০

বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বিশ^বিখ্যাত চিন্তাবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশসেরা মোবাইল আর্থিক সেবা নগদ এবং নগদ ডিজিটাল ব্যাংক। সেই সাথে নতুন এই সরকারের সকল উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নগদ ডিজিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক এ উপলক্ষ্যে বলেছেন, অর্থনীতির কিংবদন্তী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনুসের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে তারুন্য নির্ভর বাংলাদেশ। বাংলাদেশের এক নবজাগরণ ঘটেছে ছাত্র সমাজ, তথা তারুন্য শক্তির মাধ্যমে। নগদ শুরু থেকেই তার চলার পথে তারুন্যকে প্রধান শক্তি বলে মনে করে। সেই তরনদের আহবানেই এই সংকটকালে দেশের দায়িত্ব নিতে রাজী হয়েছেন সারা বিশে^র অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ ড. মুহাম্মদ ইউনূস।

দেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে মো. আমিনুল হক বলেন, ‘আমরা বিশ^াস করি, এই দেশের অপার সম্ভাবনা ও তারুন্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতম মানুষ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্ব সারা পৃথিবীকে বদলে দিয়েছে। এবার আমাদের সৌভাগ্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় তিনি রাজী হয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন।

আমি আশা করি, তার দেখানো পথে নগদও এগিয়ে যাবে।’ ১৯৪০ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া শিক্ষাবিদ ড. ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি সামনে আনেন দুনিয়া বদলে দেওয়া সামাজিক ব্যবসা ও  ক্ষুদ্রঋণ ধারণা। বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের শত শত দেশে দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূসের এই চিন্তা বিরাট ভূমিকা রাখে। ফল হিসেবে তিনি প্রথম ও একমাত্র বাংলাদেশী হিসেবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে সম্মানসূচক তিনটি পুরষ্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং অলিম্পিক লরেল সহ শতাধিক বিশ^বিখ্যাত পুরষ্কার লাভ করেন।

প্রফেসর ইউনুস কেবল বাংলাদেশকে নয়, সারা পৃথিবীকে দেখিয়েছেন, তারুন্য ও সমবেত শক্তি কী করে দারিদ্র দূর করে। তার কর্মকাণ্ডেই বাংলাদেশের আর্থিক অন্তর্ভূক্তি ঈর্ষনীয়ভাবে বেড়েছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ মূলত আর্থিক অন্তর্ভূক্তি বাড়িয়ে দারিদ্র দূর করার জন্যেই কাজ করে যাচ্ছে। প্যারিস অলিম্পিকের উপদেষ্টা প্রফেসর ইউনুস ফ্রান্স থেকে দেশে ফিরে বলেছেন, তরুনদের শক্তিকে এবং বিপক্ষে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। একই স্বপ্ন নিয়ে এই গুনী মানুষটির দেখানো পথে কাজ করে যাচ্ছে নগদ।

উল্লেখ করা যেতে পারে মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা নগদ দ্রুততম সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়েছে। এখন নগদ সাড়ে নয় কোটি গ্রাহকের এক পরিবার। তারাও একটি তারুন্য নির্ভর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত