ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনফরমেশন হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ২:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি-এর তথ্যসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে ‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিএসইতে আনুষ্ঠানিকভাবে এই ইনফরমেশন হেল্প ডেস্কটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরও সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসই’র সেবার মান আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে। তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজার সংক্রান্ত সকল ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বরগুলো হলো— +৮৮-০২-৪১০৪০১৮৯ এবং ০৯৬৬৬৭০২০৭০।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত