ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাস্ট ব্যাংক পিএলসি “রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ৪:৫১

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় (ওয়েজ রেমিট্যান্স) সংগ্রহে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব আহসান জামান চৌধুরীর হাতে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এই স্বীকৃতি ট্রাস্ট ব্যাংক পিএলসির আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল শক্তিশালীকরণ, বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অনাবাসী বাংলাদেশি (এনআরবি) দের জন্য নিরাপদ, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক রেমিট্যান্স সেবা প্রদানে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ও টেকসই রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে ব্যাংকটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
ডিজিটাল উদ্ভাবন, কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সেবার উৎকর্ষতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও তাঁদের দেশের উপকারভোগীদের জন্য রেমিট্যান্স অবকাঠামো আরও উন্নত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

 

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত