ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রথমবারের মত এআই প্রযুক্তিনির্ভর এএমএল ও সিএফটি সম্মেলন করলো এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১:৫৪

এনআরবিসি ব্যাংক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে। শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর একটি  হোটেলে হাইব্রিড পদ্ধতিতে  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের  নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, সিএসআরএ। এনআরবিসি ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ  ও পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে সম্মেলনে বিএফআইইউয়ের যুগ্ন পরিচালক রাজিব হাসান ও মো: হাফিজুর রহমান খান এবং এআই নির্ভর অনলাইন প্লাটফর্ম ‘কনভে’ এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
দিনব্যাপী এই সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা, গ্রাহক শনাক্তকরণ(কেওয়াইসি), লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন (এসটিআর/এসএআর) প্রস্তুত ও দাখিলসহ শাখা পর্যায়ের কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা  ও কেস স্টাডি উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির  ওপর গুরুত্ব দেওয়া হয়। 

সম্মেলনে প্রধান অতিথি মো: মফিজুর রহমান খান চৌধুরী  বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্যে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি ব্যামেলকো কর্মকর্তাদের ভূমিকা আরো সুসংহত ও কার্যকর করা প্রয়োজন। তিনি  নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং  সন্দেজনক লেনদেন  যথাসময়ে সনাক্ত, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ  করেন। তিনি আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ নীতিগত দিকনির্দেশনা ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  ড. মো: তৌহিদুল আলম খান বলেন, আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকিনিয়ন্ত্রণ নিশ্চিত করতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম-নীতি অগ্রাধিকারভিত্তিতে পরিপালন করতে হবে। এক্ষেত্রে শাখা পর্যায়ে ব্যামেলকো কর্মকর্তারা কমপ্লায়েন্স ব্যবস্থাপনার প্রথম সারির প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান কার্যালয় সংশ্লিষ্ট বিভাগ এবং শাখা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ তদারকির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা সম্ভব। সকল কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সম্পাদনের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কল্যাণমুলক প্রতিষ্ঠানে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ। 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন