গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর অফিস, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর এবং সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
আমরা মনে করি, ভিন্নমত বা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেওয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বসুন্ধরা গ্রুপ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করি এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।
বসুন্ধরা গ্রুপ সবসময় স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে