ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মাদকমুক্ত প্রেস ক্লাব গঠনের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-৮-২০২৪ দুপুর ১২:২৭

মাদক, জুয়া, দুর্নীতিমুক্ত প্রেস ক্লাব গঠন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বিলুপ্ত কমিটির অপতৎপরতা ঠেকাতে দুর্নীতিগ্রস্থ সাংবাদিক নেতাদের গ্রেফতারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের  অন্তবর্তীকালীন কমিটির সদস্য আরিয়ান লেনিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তীকালীন কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, কিরন শর্মা, শিব্বির আহমেদ ওসমান। বৈষম্যবিরোধী সাংবাদিক মো. জালাল উদ্দিন সাগর, কামরুজ্জামান রনি, আমিনুল হক শাহিন, রাশেদুল আজীজ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মোসলেহ উদ্দিন বাহার, মো. আশরাফ উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন প্রেসক্লাবে বিক্ষিপ্ত ছাত্রজনতা আক্রমণ করতে এগিয়ে আসে তখন তৃণমূল সাংবাদিকরা দেশের সম্পদ প্রেস ক্লাবকে রক্ষা করে। বিক্ষুদ্ধ ছাত্র জনতার অভিযোগ বিগত দিনে সাংবাদিক নেতৃবৃন্দ প্রেস ক্লাবকে দলীয় কাজে ব্যবহার করেছেন,আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, এমনকি ছাত্রদের চলমান আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পুলিশ ভ্যানে তুলে দিয়েছিলেন। যা একধরণের  অপসংবাদিকতা। সাংবাদিকরা কখনো কারো পক্ষ হয়ে কাজ করতে পারে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিক ও প্রেস ক্লাবের বিলুপ্ত কমিটির নেতাদের নেতৃত্বে ক্লাবটিকে মাদক ও জুয়ার আসরে পরিণত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বক্তারা বলেন, প্রেস ক্লাবে ছিলো শুধুমাত্র ক্লাবের সদস্যদের প্রবেশাধিকার, সাধারণ সাংবাদিকদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিলো। কিন্তু গণমাধ্যম কর্মীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তৈরিতে দেশের বিভিন্ন মানুষের অবদান রয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থলে সাংবাদিকরা দীর্ঘদিন যাবত সদস্য পদ থেকে বঞ্চিত ছিলেন। তৃণমূল সাংবাদিকরা জেগে উঠেছে। অতীতের সকল দুর্নীতি ও অনিয়মের শৃংখল ভেঙে চট্টগ্রাম প্রেস ক্লাবকে বৈষম্যহীন প্রেসক্লাব হিসেবে গড়ে  তোলার আল্টিমেটাম দিয়েছেন তারা। যা পুরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান। ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর নেপথ্যের সহযোগিতাকারী সাংবাদিক নেতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানান বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ। এছাড়াও সদ্য বিলুপ্ত কমিটির সাংবাদিক নেতাদের দুর্নীতি খতিয়ে দেখে তাদের বিচারের দাবী জানিয়ে সেসকল সাংবাদিকদের অবাঞ্চিত ঘোষণা করা হয় মানববন্ধন থেকে। এসময় মানবন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন।

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী