শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোটালীপাড়ায় আওয়ামী লীগ সহ লাখো জনতার শপথ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে লাখো জনতা নিয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাতে মাথায় সাদা কাপড় পড়ে শপথ করেন সর্বস্তরের লাখো জনতা।
আজ শনিবার সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন সমূহ থেকে হাজার হাজার নেতাকর্মী কোটালীপাড়া উপজেলা চত্তরে জড়ো হতে থাকে। মিছিলটি উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মিছিল ও শপথে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
এ সময় নেতারা সমবেত কন্ঠে বলেন, ‘আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমি আরও শপথ করছি যে, তার ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিবো। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমাদের এই শপথ মহান রব্বুল আলামীন কবুল করুক। আমিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, সহ সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সেচ্ছাসেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ সভাপতি মোঃ কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারন জনতা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ
হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা