ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে স্বপ্ন’র টিম
বর্তমান পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দায়িত্বে না থাকায় বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।
চুরি-ডাকাতি রোধে শহর থেকে গ্রাম পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবার তাঁদের পাশাপাশি ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে দেশের জনপ্রিয় সুপারশপ স্বপ্ন’র টিম ।
স্বপ্ন কর্তৃপক্ষ জানান, শঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে আমাদের । স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড । আর সাধারণ জনগণই তো আমাদের গ্রাহক। তাঁদের নিরাপত্তার জন্য তাই স্বপ্ন টিম রাজধানীর উত্তরা,বাড্ডা, মিরপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরে সারারাত ধরে কাজ করছেন।
আরও জানান, এসব এলাকার কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে স্বপ্ন টিমের সহযোগিতার জন্য কল করুন : ০১৭৭৩-৯৮২২০৭ (উত্তরা/বাড্ডা), ০১৮১৮-৪৪৩৯৩৬ (মিরপুর) এবং ০১৮৮৮-৭৮৪৭৭৪ (ধানমন্ডি / মোহাম্মদপুর) ।
হাদি রহমান নামে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের এক বাসিন্দা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। এজন্য সন্ধ্যার পর থেকেই মহল্লার লোকজন পালাক্রমে ভোর পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। স্বপ্ন টিমকে পাশে পেয়ে তাঁরা অনেক উচ্ছাসিত । এজন্য স্বপ্নকে অনেক ধন্যবাদ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে