দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে ধরে সেনবাহিনীর হাতে সোপর্দ করল এলাকাবাসী
নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২মাসের কারাদন্ড দেওয়া হয়। একই দিন দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী।
সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটকে মারধর করে।
পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্হলে পৌছায়। এরপর সেখান থেকে রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ৩ ডাকাতকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখাল হাসপাতালে ভর্তি করে। ওই সময় তাদের কাছে থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ডাকাতদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত