ডামুড্যায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা
শরীয়তপুরের ডামুড্যায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ডামুড্যা বাজার পরিদর্শন করেন। এ সময় তারা তরকারি বাজার সহ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রাজ তুহিন,সিয়াম,আমান,সারজিল,তানজিম প্রমূখ।
এছাড়াও বাজারে অটো রিক্সার উপদ্রব, বাজারে ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তায় মালামাল সংরক্ষণ, মোটরসাইকেল যেখানে সেখানে না রাখা সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে মুক্তি পাবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।
এ দিকে ডামুড্যা উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বাজার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামি আন্দোলনের নেতাকর্মীরাও উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় এলাকায়, বাজারসহ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। এসব কর্মীরা যানবাহনকে ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলের পরামর্শ দিচ্ছেন। যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদেরকে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার