ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬টি অস্ত্র ও গুলি উদ্ধার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৫৬

সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর শুনে সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে একদল দূর্বৃত্ত কর্তৃক লুট করে নিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার পিছনে জনৈক এক ব্যক্তির পুকুর পাড়ের পাশে বাগানের মধ্য থেকে এ অস্ত্র গুলো অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে, দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।  
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের এক কৃষক থানার পিছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পায়। তারপর অস্ত্রগুলো দেখে তিনি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে সেখান থেকে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করেন।
অন্যদিকে, শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।
গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেয়ার জন্য দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। পুলিশের আহবানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে উক্ত অস্ত্র ও গুলি গুলো রেখে যাচ্ছেন।
উল্লেখ্য::গত ৫ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল দূর্বৃত্ত দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পুলিশের দু’টি ভ্যানে আগুন জ¦ালিয়ে দেয়। এসময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলেও তাদের ফেলে যাওয়া বেশ কিছু অস্ত্রসহ পর্যাপ্ত সংখ্যক গুলি এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত