ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের সাথে ছাত্র শিবিরের মতবিনিময় সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-৮-২০২৪ রাত ৯:৩৭
দেশের চলমান পরিস্থতিতে সংখ্যালঘু ছাত্রদের নিরাপত্তা ও উপাসনালয় রক্ষার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা। 
 
শনিবার দুপুরে শহরের নতুন হাট এলাকায় একটি রেষ্টুরেন্ট  অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান।
 
তিনি আরও বলেন তারুণ্যের বীরত্বগাথা আপসহীন সংগ্রাম ও শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে গুন্ডা বাহিনী ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমতাবস্থায় আমাদের আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মাধ্যমে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে ছাত্রশিবির দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং ছাত্রদের পাশে থাকবে ।’
 
মত বিনিময় সভায় ছাত্রশিবির জেলা শাখার   সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার  আমির মাওলানা আনোয়ার হোসাইন, শিবিরের জেলা সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত