নোয়াখালীতে এমপি মোহাম্মদ আলী আটক
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়। তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।
এছাড়া গত কিছু দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন আলী। স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় নিজের বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে উঠে অনিয়ম ও নৌরাজ্যের স্বর্গরাজ্য। কমান্ডার মুশফিকুর রহমান আরও বলেন, হাতিয়ার আইন শৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মো.আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্রগ্রাম পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের