বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
কলেজের একাধিক শিক্ষার্থী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।
তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি দুই বস্তা পাথর কলেজের বিভিন্ন ভবনের ছাদে রেখে দেন। এ ছাড়াও ছিল কাঁচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুঁড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করেছেন।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় বাঙলা কলেজ থেকে দুই বাসভর্তি ছাত্রলীগের নেতাকর্মী সেখানে যায়। এই বাস ব্যবহারের অনুমতি অধ্যক্ষ তাদের দিয়েছেন। তা ছাড়া আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের অবস্থানের সুবিধার্থে তিনি হোস্টেলগুলো খোলা রেখেছেন। তার শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছে।
কলেজের শিক্ষার্থী তাহমিদ রহমান বলেন, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন অনিয়ম করেছেন। যে কারণে আমরা তার পদত্যাগ চাচ্ছি।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম কোনো সাড়া দেননি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ডিআইইউ শাখার সভাপতি ইফায, সম্পাদক অনিক
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন
জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার