ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৪৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার শিখা। 

রবিবার সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করছে এবং করে যাবে। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষ জনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করছি। রাস্তায় শৃঙ্খলা ফেরানো এবং বাজার মনিটরিং এর কাজ আমরা করে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

এসময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদুস সালেহীন, তাসরিফ আহমেদ সাব্বির, সিয়াম হোসেন জাসেদ, নাজমুল হোসেন নাহিদ, এযাজ তেহাসী, ইনতেসাম আহমেদ, মুন্না  প্রমুখ।

পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার শিখা বলেন, পাঁচবিবি উপজেলার সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উপর  যেন কোন হামলা ও সহিংসতা না হয় সেজন্য আমাদের টিম কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বাড়িঘর ও মন্দিরে পাহাড়া টিম কাজ করে যাবে। শিক্ষার্থীরা যেন তাদের কর্যক্রম যেমনঃ রাস্তায় শৃঙ্খলা ফেরানো ও বাজার মনিটরিং স্বাচ্ছন্দে করতে পারে আমি তাদের সাথে আছি। রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজ করা দরকার আমি তাতে সর্বোচ্চ সহযোগিতা করতেছি এবং ভবিষ্যৎতেও করব।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত