ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আজ পর্দা নামছে প্যারিস অলিম্পিকের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৫৭

তিন সপ্তাহ প্যারিস অলিম্পিক বুঁধ করে রেখেছিলো পুরো ক্রীড়া দুনিয়াকে। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণের লড়াই। আজ শেষ দিন ১৩টি স্বর্ণের লড়াই দিয়ে শেষ হয়ে যাবে প্যারিস অলিম্পিকের ক্রীড়াযজ্ঞ। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৩তম অলিম্পিক গেমসের।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিলো খোলা স্থানে, সিন নদীতে। এবার সমাপনি অনুষ্ঠানটি হবে প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে। সরাসরি অনুষ্ঠানটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।
সমাপতি অনুষ্ঠান দেখার জন্য প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবে স্টেডে ডি ফ্রান্সে। যেখানে অ্যাথলেটদের অর্জনগুলোকে উদযাপন করা হবে। সে সঙ্গে স্বাগতিক শহর প্যারিসের সাফল্যও তুলে ধরা হবে।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিভিয়ে দেয়া হবে প্যারিস অলিম্পিকের মশাল এবং অলিম্পিকের পতাকা হস্তান্তর করা হবে লস অ্যঞ্জেলেসের মেয়রের হাতে।
সর্বশেষ যে আর্টিস্টিক পারফরম্যান্স দেখানো হবে সমাপনি অনুষ্ঠানে, সেখানে দুই স্বাগতিক দেশ প্যারিস এবং ২০২৮ এর লস অ্যাঞ্জেলেসের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়া সমাপনি অনুষ্ঠানের আরও অনেকগুলো ইভেন্টের বিষয় আপাতত গোপন রাখা হয়েছে।
তবে, প্যারিস অলিম্পিকের সমাপনি দিবসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হবে হলিউড সুপার স্টার টম ক্রুজের পারফরম্যান্স। আশা করা হচ্ছে, টম ক্রুজ তার অসাধারণ সব স্টান্টবাজি প্রদর্শন করবেন সমাপনি অনুষ্ঠানে। এছাড়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীতশিল্পী বিলি এলিস গান পরিবেশন করবেন।
পতাকা হস্তান্তরের মধ্য দিয়েই মূলত শেষ হবে প্যারিস অলিম্পিকের সমাপনি অনুষ্ঠান।

T.A.S / T.A.S

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়