ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ গেলতে গেলেন চার নারী ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১১:৫১

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশের উপস্থিতি। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি খেলছে এশিয়ার মর্যাদার এই লিগে। ভুটানের এই ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। সোমবার সকালে সিনিয়র এই চার নারী ফুটবলার থিম্পু গেছেন। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের ২ ম্যাচ ২৫, ২৮ আগস্ট। ভুটানের ক্লাবটি ওই চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ, অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।
১০ থেকে ৩১ আগস্ট-এই ৩ সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি।

 

Aminur / Aminur

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ