আধাঘণ্টার ব্যবধানে বজ্রপাতে দিনাজপুরে ৭ জনের প্রাণহানি
আধাঘণ্টার ব্যবধানে দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৪ কিশোর রয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে পৃথক জায়গায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলো- দিনাজপুর উপশহর এলাকার সাদিকুল ইসলামের ছেলে মো. আপন (১২), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৪), তার ফুফাতো ভাই সিদ্দিক হোসেনের ছেলে মো. হাসান (১৩), রাজু মণ্ডলের ছেলে মিম হোসেন (১২), চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুণ্টিসংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ৪ কিশোর মারা যায়। তারা সবাই উপশহর এলাকার চকোরিয়াপাড়া মাদরাসার বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল আবার কেউ খেলা দেখছিল। এ ঘটনায় আহত আরো দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মাসুদ রানা বজ্রপাতে ৪ কিশোরের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
চিরিরবন্দরের ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ জানান, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের