গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার ১১ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চাঁচকৈড় রসুন হাটায় ওই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম। এসময় ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ৩ টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি হাতুরি, ১টি চাকু, লোহার পাইপ ১টি ও ২টি লাঠি উদ্ধার করা হয়।
জানাযায়- গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জোষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা দলীয় প্রভাব কাজে লাগিয়ে পৌর শহরের চাঁচকৈড় বাজারের রসুন হাটায় নদী দখল করে একটি ঘর নির্মান করেন। সেখানে থেকে তিনি ব্যবসা-বানিজ্য পরিচালনা করতেন। ওই ঘরে একটি ছোট কামড়ায় নানা অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। অনেকের ধারণা অনেক নিরিহ মানুষকে ধরে এনে সেখানে টর্চার করা হতো।
গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম জানান- গোপন সংবাদের ভিক্তিতে আওয়ামীলীগ নেতার অবৈধ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ওই ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে উৎসুক জনতার ভীড় ছিলো। তবে তিনি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানের পর পরই সেখানে উৎসুক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার। তিনি বলেন- আওয়ামীলীগ নেতার নদী দখল করে নির্মান করা ওই ঘর সাধারণ মানুষের কাছে টর্চার সেল নামে পরিচিত ছিলো। সেখানে ধরে এনে সাধারন মানুষকে অত্যাচার করে অর্থ আদায় করা হতো। সেনা বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ অনেকের জমির দলিল,ফাঁকা রাজস্ব স্ট্যাম্প, লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসময় পৌর বিএনপির জেষ্ঠ্য সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। কয়েকদিন আগে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন অস্ত্র রেখে তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে চাচ্ছেন।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে ওই নেতাকে পাওয়া না গেলেও সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু