অস্ত্র নিয়ে মোংলায় জমি দখলের অভিযোগ
দেশীয় অস্ত্র নিয়ে মোংলায় ১৫৬শতকের একটি চিংড়ি ঘেরের জমি দখল করে নিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় ওই জমির মালিক হাসেম ফকিরকে বেধড়ক পিটিয়ে তার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ সময় তার কাছে ৪লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। হাসেম ফকির খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হামলাকারীদের ভয়ে তার পরিবার বাড়ী ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তার জামাই হাসান কবিরাজ।
সোমবার (১২আগষ্ট) বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, তার শ্বশুর হাসেম ফকির কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও মোংলা শহরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিলেন। কিন্তু গত ৫আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সোমবার (১২আগষ্ট) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর এলাকায় তার শ্বশুরকে মারধরসহ বাড়ীঘর ভাংচুর চালিয়ে তিন বিঘার ১৫৬শতকের চিংড়ি ঘেরের জমি দখলে নেয় নুর আলম, সেলিম, হালিম, শাহীন, সুমন, মজিবর ও মাসুমসহ ২০/২৫জনের একদল দুস্কৃতিকারীরা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল ও তারা সবাই মোংলার কানাইনগর এলাকার বাসিন্দা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
হাসান কবিরাজ আরও বলেন, হামলা-ভাংচুর চালিয়ে যাওয়ার সময় তার শ্বশুরের পরিবারকে বাড়ী ছেড়ে দিতে হুমকি দেয়। বাড়ী না ছাড়লে আগুন ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হামলাকারীরা হুমকি দেয়। এ অবস্থায় হাসেম ফকিরের পরিবার বাড়ী ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় মোংলা থানায় ৮জনকে আসামি করে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান