ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় বিরোধের জেরধরে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ২:৫৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গত রবিবার সকাল ৮ টার দিকে  উপজেলার হিরণ গ্রামের উত্তরপাড়া জামাল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর হিরণ গ্রামের লেবু শেখের ছেলে সিরাজ শেখ ও জামাল শেখ পার্শ্ববর্তী ছোমেদ খানের কাছ থেকে ১৫ শতক জায়গা কিনে ঘর বাড়ি নির্মাণ করে দীর্ঘ বছর বসবাস করতে থাকেন।উক্ত জায়গা হামেদ খানের ভাতিজা আলী উজ্জামান খানের ছেলে আব্দুল কাইয়ুম খান (৪০) দলিল মূলে দাবি করলে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। 

এঘটনা নিয়ে হিরণ ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশ বৈঠক হলেও বিষয়টি অমিমাংশিত অবস্থায় থেকে যায়। গত রবিবার সকাল ৮ টার দিকে আলিউজ্জামান খানের ছেলে কাইয়ুম খান,  শাহজাহান খানের ছেলে ইস্রাফিল খান, নোয়াবালি খানের ছেলে আতাহার খান সহ ৪০/৫০ জনের একটি দল ঐ বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে। এসময়  হামলা কারীরা দুটি টিনের ঘর, গরুর গোয়াল ঘর সহ রান্না ঘর ভেঙ্গে ফেলে এবং কিছু আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জামাল শেখ জানান,  আমি ও আমার ভাই সিরাজ শেখ কাইয়ুম খানের চাচা হামিদ খানের কাছ থেকে ১৫ শতক জায়গা কিনে দীর্ঘ বছর  বসবাস করে আসছি, সকালে কাইয়ুম খান তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমরা বুঝে ওঠার আগে হামলাকারীরা আমাদের মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং  আমাদের তিনটি ঘর ভেঙ্গে চুরমার  করে। এখন ছেলেমেয়ে নিয়ে আমাদের  মাথা গোজার ঠাই নাই। 

এঘটনা নিয়ে কাইয়ুম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঐ জায়গায় আমাদেরও দলিল আছে, অবৈধ ভাবে ঘরবাড়ি নির্মাণ করায় আমি ভেঙ্গে দিয়েছি।

এব্যাপারে কোটালীপাড়া থানায় একটি হামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন