ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দোয়া চেয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৩:৫০

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সিরিজটি সামনে রেখে সপ্তাহখানেক ধরেই ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন তাসকিনও। যদিও একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির। দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার জানিয়েছেন নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে।

তাসকিন বলছিলেন, 'অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।' নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, 'দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।'

T.A.S / T.A.S

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার