ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৪:০

সরকার পতনের পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে পুলিশ প্রশাসনের আয়োজনে ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী,সুধীজনের সাথে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে  মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।১২ আগষ্ট সোমবার সকাল ১০টায় অভয়নগর  থানা চত্বরে  অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাসুদ রায়হান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শামীম হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক  ফারাজি মতিয়ার রহমান, পৌর বি এন পির সভাপতি আবু নইম মোড়ল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আশিক আহমেদ , রাকিব পাটোয়ারী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, চেয়ারম্যান শেখ আবুল কাসেম। জেলা জামায়াত নেতা সরদার শরিফ হোসেন,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, ঈমাম পরিষদের সম্পাদক  মাওলানা মাসুম বিল্লাহ, সার ব্যাবসায়ী নেতা আব্দুল গনি সরদার। ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও মনিরুজ্জামান। এর আগে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নুু,ফিরোজ আলম,বি এন পি  নেতা মশিয়ার রহমান, জাকির হোসেন, আসাদুজ্জামান জনি, এফএম আলাউদ্দিন, এফএম গ্যাস, লিপু, হাবিবুর রহমান, শিক্ষক সিদ্দিকুর রহমান, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সুমন,সুরাইয়া আক্তার রজনী, যুবদল নেতা বাকিউজ্জামান রানাসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সভায় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহনে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সব কমিটি ভেঙে  নতুন কমিটি, পুলিশিং কমিটির সংস্কার করা, স্বাধীন বাংলাদেশে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা, বৈধ অস্ত্র জমা নিয়া, বাজার মনিটরিং, মুল্য তালিকা টানানো সহ সড়কে যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত জনতা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান