ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে রাতজেগে মন্দির পাহারায় বিএনপি


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৪:৪

 ভোলার লালমোহনে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দিচ্ছে বিএনপি। 
রবিবার (১১ আগস্ট) রাতে পৌর শহরের মদন মোহন মন্ডল জিউ মন্দিরের সামনে পাহারায় থাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এনায়েত কবির মুন্সি জানান, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তী দেশে শান্তি বিরাজ করছে। এ শান্ত পরিবেশ কে অশান্ত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। এ সুযোগে যাতে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে পাহারায় রয়েছি আমরা। 
এদিন রাত থেকে ভোর পর্যন্ত পাহারায় ছিলেন এবং এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। 
এদিকে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দেয়ায় বিএনপি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিয়া মোহাম্মদ ইউসুফ, পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্বাস সরদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমরান কাঈফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত