লাকসামে জাগ্রত হিন্দু সমাজের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না, যুদ্ধ নয় শান্তি চাই স্বাধীন ভাবে বাঁচতে চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে সোমবার (১২ আগষ্ট) সকালে পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে জাগ্রত হিন্দু সমাজ এর উদ্যোগে বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতগঞ্জ বাজার ব্যাংক রোড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। .
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম হিন্দু সমাজের সমন্বয়ক এড. বিকাশ চন্দ্র সাহা, লাকসাম উপজেলা বিএনপি নেতা আবদুর রহমান বাদল, আবুল হাসেম মানু মিয়া, ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ডাঃ সচীন্দ্র চন্দ্র দাস, রতন লাল দাশ, শাহরিয়ার রাতুল, লাকসাম নামহট্টের পরিচালক প্রভু রূপচন্দ্র শ্যাম দাস, জাগ্রত হিন্দু সমাজ নেতা বিশ^তম সাহা বিশু, উত্তম সাহা বাচ্চু, কানু বনিক, বিজন সাহা সহ লাকসাম ইসকন মন্দির প্রভু গণ, ছাত্র সমাজ,সহ বিভিন্ন সনাতন পেশাজিবী লোকজন।
এড. বিকাশ চন্দ্র সাহা সমাবেশে বক্তব্যে বলেন, অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ,, হামলাকারীদের চিহ্নিত করতে হবে, বিচার, হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন প্রদান এবং জায়গা জমি ফিরিয়ে দেওয়ার সরকারী পদক্ষেপ গ্রহণ করতে এর পাশাপাশি ৮ দফা দাবি পূরণ করতে হবে। সনাতন ধর্মীয় লোকজন ঘরে বসে নেই। আজ হাজার হাজার সনাতনী লোকজন সকলে দাবী পূরনে জন্য বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই