বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 'সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি' এর উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আব্দুল্লাহ আল ইমরান, পিএসসি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন, অনারারী ক্যাপ্টেন (অব) শরীফ গোলজার রহমান, অনারারী ক্যাপ্টেন (অব) সৈয়দ কামরুজ্জামান ও ওয়ারেন্ট অফিসার কাজী এনামুল হক। সিনিঃ ওয়াঃ অফিসার (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মো. ওসমান আলীর সভাপতিত্বে এবং সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মোল্যা মনিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অবঃ) মোঃ রবিউল খাঁন, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) আকরাম হোসেন, নৌবাহিনীর (অব) মাজেদুর রহমান, বিজিবির অনারারি অফিসার (অব) আনোয়ার হোসেন, পুলিশের সাবেক পরিদর্শক রুস্তম মিয়া, অবসরপ্রাপ্ত আনসার সদস্য কুদ্দুস মোল্যা প্রমুখ। এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বোয়ালমারী পৌর সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি মেজর আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যে বলেন, 'আজকের দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে মর্যাদাপূর্ণভাবে সারাদেশেই রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেনাকুঞ্জে বিরাট অনুষ্ঠান পালন করা হয়। বোয়ালমারীতেও এত সুন্দর অনুষ্ঠান দেখে আমার ভালো লেগেছে।'
উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, 'সমাজে ভালো কাজ করলে, ভালো কথা বললে সবাই ভালোবাসে। অস্বচ্ছভাবে কিছু অর্জন করার মধ্যে ক্রেডিটের কিছু নাই। আপনারা ভালো কিছু করেন, মানুষ আপনাকে ডাকবে। আপনারা একত্রিত থাকলে অনেক কিছু করতে পারবেন।' পরে সমিতির দুই জন অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ
টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied