ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২১-১১-২০২৫ বিকাল ৬:৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠছে কুমিল্লা ৫ (বুড়িচং -ব্রাম্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ড. মোবারক হোসাইন এর প্রচারনা। পরিবর্তনের সুযোগ দিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিতে উৎসাহিত করেন পার্থী ও কর্মীরা। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ভোটারদের জানান দিতে কুমিল্লা সংসদীয় আসন ৫ নির্বাচনী এলাকার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে হত দরিদ্র ও  সুবিধা বঞ্চিত অসহায় প্রায় ৫ হাজার সাধারন মানুষকে ফ্রি ঔষধসহ চিকিৎসার আয়োজন করেন বুড়িচং ব্রাহ্মণপাড়া ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন। 

পরে বিকেল ৩ টায় বুড়িচং উপজেলার নিমসার বাজার হতে ১ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর জামায়াতের কর্মীরা আত্মগোপনে থাকলেও তাদের পরিবার ও স্বজনদের কাছে আসতে দেয়নি পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচার সরকার। তবে এবার দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে নতুুন বাংলাদেশ ও সাধারণ মানুষের পাশে থেকে পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তায় কাজ করবে জামায়াত ইসলামী।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান