ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৬:৪৬

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি জীবননগর প্রেসক্লাবের সদস্যবৃন্দকে সাথে নিয়ে ডাবলুর বাসভবনে যান। এ সময় নূর হাকিম নিহতের স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। সাক্ষাৎকালে ডাবলুর স্ত্রী জেসমিন খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নিরপরাধ স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আপনাদের কাছে হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই।
দেশ জনতা পার্টির চেয়ারম্যান নূর হাকিম জানান, একজন সুস্থ মানুষকে তুলে নিয়ে হেফাজতে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনটি সন্তানকে যারা এতিম করেছে, তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের কলম চলতে থাকবে। জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবুও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ সময় নিহতের ভাই ও স্থানীয় সাংবাদিকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নূর হাকিম নিহত ডাবলুর পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস প্রদান করেন।

Aminur / Aminur

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ