ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:৩৩

প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মিহির লাল সরদার, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মোস্তাক আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা।
সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ঝুঁকি মোকাবেলায় সুন্দরবন রক্ষায় রূপান্তর একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে। জার্মান সরকারের অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা হেলভেটাসের সহযোগিতায় “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans Mangrove Forests and Their Zones of Influence in Bangladesh” শীর্ষক এ প্রকল্পটি চালু হয়েছে।
প্রকল্পটি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার ১৭টি উপজেলায় বাস্তবায়িত হবে। এসব এলাকায় ৫৩০ জন যুবক-যুবতীকে নিয়ে ১৭টি যুব দল গঠন করা হবে, যার মধ্যে ৪০ শতাংশ নারী সদস্য থাকবেন। প্রকল্পের মূল লক্ষ্য হলো সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং দূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা।
যুব নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রচারাভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের প্রায় ৬০ শতাংশ বাংলাদেশ অংশে অবস্থিত এবং প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এ বনভিত্তিক জীবিকার ওপর নির্ভরশীল। তবে অপরিকল্পিত মানব কার্যক্রম ও প্লাস্টিক বর্জ্যের কারণে বনাঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ