ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ৪:৪২

যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের দায়ে তারেক মোল্যা (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্ত তারেক মোল্যা সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে। এ বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) সকালে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু জানান, রোববার রাত আনুমানিক ১২টার দিকে মাদকবিরোধী অভিযানের সময় তারেক মোল্যাকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবন ও বহনের কথা স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Aminur / Aminur

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার