ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:৮

টাঙ্গাইলের ভূঞাপুরে শমসের ফকির ডিগ্রি কলেজের নানা অনিয়ম, শিক্ষকের জাল সনদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে আইনগত ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন হয়েছে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় চেয়ারম্যান বরাবর চলতি বছরের ৮ জানুয়ারি এ আবেদন হয়েছে বলে জানা যায়। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার শমসের ফকির ডিগ্রি কলেজে মোঃ মোনায়েম সরকারের গ্রন্থাগার ব্যবস্হাপনা ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর সনদটি ভূয়া ও জাল। তিনি এই জাল সনদ দিয়ে গ্রন্থাগার ব্যবস্হাপনায় চাকুরিতে যোগদান করেন ২০১৮ সালে। তার আপন ভাই উপজেলার একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা মোঃ আব্দুল মোমেন সরকার ও আরেক ভাই মোঃ মতিন সরকার ( ইউপি চেয়ারম্যান) এবং তৎকালীন শমসের ফকির ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এই ক্ষমতার প্রভাবে সাবেক এমপি'র সাথে যোগসাজশ করে চাকরিটি অবৈধ ভাবে এমপিও ভূক্ত করে অদ্যাবধিও বেতন ভাতা উত্তোলন করছেন। গত ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় হতে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার বরাবর মোঃ মোনায়েম সরকারের সনদপত্র যাচাই করা প্রসঙ্গে পত্রে স্পষ্ট উল্লেখ করা হয় আইডি নং২০০৭০১৪১০২১ নামীয় সনদটি ভূয়া। সরেজমিনে জানা যায়, গত মিনিস্ট্রি অডিটে মোঃ মোনায়েম সরকারের জাল সনদ ধরা পরে। বর্তমান তিনি জাল সনদের তালিকা ভূক্ত শিক্ষক। এ বিষয়ে মোঃ মোনায়েম সরকার জানান, ঐ সনদ তার না। তার আসল সনদ সংরক্ষিত আছে। সেই সনদের ফটোকপি দেখতে চাইলে, তিনি সময় নিয়ে দেকাতে চেয়ে আর দেখাতে পারেনি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত